মুন্সীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ০৪:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ০৪:০৪

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

এএসআই জানান, প্রতিদিনের মত বুধবার সকালে শিশুটি আরবি পড়ার জন্য সকাল ৬ টার দিকে বাসা থেকে বের হয়। বিকালবেলা সে তার মাকে ধর্ষণের ঘটনা জানায়। পরে তার মা তাকে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে শিশুটি ভয়ে ধর্ষকের নাম বলতে না পারায়  শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাত যুবকের নামে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এএসআই বলেন, ‘ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। পুলিশ প্রহরায় মেয়েটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশু ও শিশুর মা ধর্ষকের নাম বলতে পারছে না। ডাক্তারি পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।’
তিনি আরও  বলেন, ‘পুলিশের বিশেষ টিম এ ব্যাপারে কাজ করছে এবং তদন্ত করা হচ্ছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের