গাজীপুরে বিটুমিন বহনকারী গাড়িতে আগুন, হেলপার নিহত

গাজীপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৪০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৫৬

বিটুমিনের গাড়িতে আগুন

গাজীপুরে সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত বিটুমিন সরবরাহকারী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে নিহত হয়েছেন এর হেলপার। সোমবার বিকেলে ঢাকা-বাইপাস সড়কের গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রিংকু (৩৫)। তবে তার পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নাওজোর এলাকায় ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত বিটুমিন সরবরাহকারী গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। বিটুমিন দাহ্য হওয়ায় মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নেভায়। এসময় ওই গাড়িতে থাকা হেলপার রিংকু বের হতে না পারায় আগুনে দগ্ধ হয়ে নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশের অংশ বিশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া জানান, আগুনে গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং হেলপার রিংকু এমনভাবে পুড়েছে যে হাড়গোড় ছাই হয়ে গেছে।

ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, পুড়ে যাওয়া গাড়িটি ওই সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিটুমিন সরবরাহকারী গাড়ির হেলপার হিসেবে রিংকু সেখানে কাজ করতো। তাৎক্ষণিকভাবে নিহতের পূর্ণ পরিচয় পাওয়া যায়নি।

 আরও পড়ুন: বিএনপির কোনও কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না: আইজিপি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের