গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:০০

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত আব্দুল কাদের সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়নের মেঘাই এলাকার গোলবার হোসেনের ছেলে। সে কালিয়াকৈর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ৫নং ওয়ার্ড এলাকায় কাজ করতো।
এসআই জাফর জানান, রবিবার সকালে ডাইনকিনি এলাকার হানিফ ও আব্বাসের মার্কেটের সামনে একটি ময়লার ড্রেন পরিষ্কার করছিল সে। এসময় ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় কাদের। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের