আশুলিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাভার প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ০৪:১৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৪:১৭

আশুলিয়ায় জেলা পরিষদের একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় অর্ধশতাধিক দোকান থেকে এসব চাঁদা আদায় করা হয়েছে। তবে অভিযুক্ত সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু শহিদ ভুঁইয়া অভিযোগ অস্বীকার করেছেন।

নতুন নির্মিত সড়ক তিনি বলেন, ‘চাঁদা আদায় নয়, দোকানিরাই সড়ক উদ্বোধন উপলক্ষে ব্যানার-ফেস্টুন তৈরি করার জন্য খরচ দিচ্ছে।’

স্থানীয় ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায়, আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে ভাদাইল মোড় পর্যন্ত ৩২০ মিটার সড়কটি জেলা প্রশাসন তৈরি করেছে। ঢাকা জেলা প্রশাসক মাহবুব রহমানের ওই সড়ক উদ্বোধনের কথা রয়েছে। আগামী ২৭ ডিসেম্বর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে তিনি সড়কটি উদ্বোধন করবেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশেরও আয়োজন করা হবে। আর এসব ঘিরে সড়কের পাশে অবস্থিত বিভিন্ন দোকানীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

‘স্যালেন্সার সুইং সেন্টার’ দোকানের মালিক সোহাগ বলেন, ‘আওয়ামী লীগ নেতার ম্যানেজার শাহীন তার দোকান থেকে এক হাজার টাকা নিয়েছেন। সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তার কাছে ১ হাজার টাকা ধার্য করা হয়েছিল।’ একই কথা ‘ভাই ভাই মোবাইল’র মালিক সাত্তার ও ‘নিটিং অ্যান্ড সুইং’ দোকানের ম্যানেজার আব্দুল-আল নোমানের। তারাও সড়ক উদ্বোধন উপলক্ষে একহাজার টাকা চাঁদা দিয়েছেন।

উদ্বোধন অনুষ্ঠানের কার্ড নাম প্রকাশ না করার শর্তে আরও একাধিক দোকান মালিক অভিযোগ করে বলেন, ‘সড়কটির উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসবে। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছেন আবু শহীদ ভুঁইয়া। তিনি অনুষ্ঠানের কথা বলে দোকানদারদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে নানারকম হয়রানি করা হচ্ছে।’


সড়ক উদ্বোধন উপলক্ষে ঢাকা জেলা পরিষদ ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদকে অতিথি করে কার্ড ছাপানো হয়েছে। তবে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাইয়ের সাবেক সাংসদ বেনজীর জানান, তিনি সড়ক উদ্বোধন করার কথা শুনেছেন। তবে ওই অনুষ্ঠানে তাকে অতিথি করার বিষয়টি আগে জানানো হয়নি। যদি কোনও আওয়ামী লীগ নেতা চাঁদা আদায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আওয়ামী লীগ নেতা যদি সড়ক উদ্বোধনের অনুষ্ঠান ঘিরে কোনও চাঁদা আদায় করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম