কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১২:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:৪২

এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড গাজীপুরের কালিয়াকৈরের জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শেফালি (৩৫) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আট জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শেফালি বুধবার ভোর রাতে মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শেফালির স্বামীর নাম আব্দুল মান্নান। বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পলাশতলী এলাকায়।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা রাত সোয়া ৭টার দিকে আগুন নেভায়। ওই আগুনে কারখানার আট শ্রমিক দগ্ধ হন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের