নিখোঁজের চার দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৮

লাশ

নরসিংদীতে নিখোঁজের চার দিন পর ইমরান মিয়া (১৬) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার বাদুয়ার চর গ্রামের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

ইমরান মিয়া বাদুয়ার চর গ্রামের আব্দুল বাছেদ এর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত কিশোর ইমরান মিয়া ইজিবাইক চালিয়ে সংসারে সহায়তা করতো। প্রতিদিনের মতো গত রবিবারও (১৭ ডিসেম্বর) সে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে না পেয়ে নরসিংদী সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির অদূরের ব্রিজের পাশের একটি ক্ষেতে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিবারের লোকজন মরদেহটি ইমরানের বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিখোঁজের পর থেকে ইমরানের ইজিবাইকটিও পাওয়া যাচ্ছে না। ইমরানকে হত্যা করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন: নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, আটক ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের