পদ্মা একটি অনিশ্চিত নদী, তারিখ দিয়েও ঠিক রাখতে পারছি না: ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৬ আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৪২

মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ। তবে পদ্মা নদী আমাজানের মতো একটি নদী এবং একেবারে অনিশ্চিত একটি নদী। নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা তা  ঠিক রাখতে পারছি না। দ্বিতীয় স্প্যান বসাতে আমাদের আরও একটু সময় লাগবে, যেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। পদ্মার নিচে অনেক অনিশ্চিত পরিস্থিতি। সেখানে গভীরতাসহ টেকনিক্যাল কিছু সমস্যা আছে। তবে আমাদের টার্গেট যথা সময়ে শেষ করা।’

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জে মোস্তফাগঞ্জ সেতুর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘একটি-দুইটি স্প্যান বসাতেই যা সময় লাগছে।  এরপর আর এতো সময় লাগবে না। সাত-আটদিন পর পর স্প্যান বসানো যাবে। এভাবে ৩৯টি স্প্যান বসবে। কাজেই যথাসময়ে কাজ শেষ হওবার বিষয়ে আমরা আশাবাদী।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এই দেশে ১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল। যারা আজ বড় বড় কথা বলে, ক্ষমতায় থাকাকালে তারা কী করেছে? মুন্সীগঞ্জে ৭৬টি বেইলি ব্রিজের মধ্যে একটিও সেতু তৈরি করেনি। কোনও প্রকল্প হাতে নেয়নি। আমরা, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ৭৬টি ব্রিজের মধ্যে ৫টির কাজ শেষ করে চলাচলের জন্য উদ্বোধন করেছি। আগামী জুন মাসের মধ্যে আরও ২১টি ব্রিজের নির্মাণকাজ শেষ করবো।’

মন্ত্রী আরও বলেন, ‘এখনও এমন অনেক ব্রিজ আছে কখন যে ভেঙে পড়ে বলা মুশকিল। তবে এই সরকারের মেয়াদকালেই অধিকাংশ ব্রিজের কাজ সমাপ্ত করবো। ২০২০ সালের জুনের পর আর কোনও বেইলি ব্রিজ থাকবে না।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রেসিডিয়াম বৈঠকে একজন আগ্রহী প্রার্থীকে নিয়ে আলোচনা করেছেন। আমাদের একটি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আছে যার চেয়ারপারসন শেখ হাসিনা। তার সভাপতিত্বে আমাদের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড বসবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য। নির্বাচনের শিডিউল ঘোষণার পরপরই আমরা রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লায় যেভাবে মনোনয়ন দিয়েছি সেভাবেই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন ঘোষণা করবো।’

 

/জেবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির