জামায়াত নিষিদ্ধের বিষয়ে আমাদের মধ্যে মতভেদ রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১০:৪২আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১০:৪৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘জামায়াত নিষিদ্ধের বিষয়টি নিয়ে আমাদের মধ্যেই মতভেদ রয়েছে। কেউ রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে, আবার কেউ আদালতের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ করতে চাচ্ছেন। তবে বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই এর আগে এটি নিষিদ্ধ করা হলে দেশ-বিদেশে এ নিয়ে কথা উঠবে। আদালত যতো তাড়াতাড়ি এ বিষয়ে রায় দেবে আমরা তত তাড়াতাড়ি ব্যবস্থা নেবো।’

শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, জহিরুল ইসলাম খান, দেলোয়ার হোসেন দেলু, অধ্যাপক এনামুল হক, লিটন খান প্রমুখ। পরে মন্ত্রী আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সদস্যদের মাঝে নবায়ন ফরম বিতরণ করেন।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান