মাওলানা সা’দ ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলন স্থগিত

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৪:৫৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৫:৪৫

বিশ্ব ইজতেমা মাওলানা সা’দ বিতর্ক ও তাবলিগ ইস্যুতে সৃষ্ট জটিলতা নিয়ে শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জোহরের নামাজের পর দুপুর ২টার দিকে বিদেশি তাঁবুতে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। তবে অনিবার্য কারণে এটি স্থগিত করা হয়েছে।

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলান সা’দ ঢাকায় আসেন। কিন্তু, বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে সেদিন তার আগমনের বিরোধিতা করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেন সা’দ বিরোধী তাবলিগকর্মী ও কওমি আলেমরা। এরপর কয়েকদিন মাওলানা সা’দ রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করেন। এদিকে সা’দ বিরোধিতা অব্যাহত থাকলে ১১ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে ইজতেমার মুরব্বিরা বৈঠক করেন। সে বৈঠকে মাওলানা সা’দ ইজতেমায় অংশ নেবেন না বলে সিদ্ধান্ত হয়। এর পরদিন ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হলেও তিনি এতে অংশ না নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজে বয়ান করেন। গত ১৩ জানুয়ারি দেশে ফিরে যান তিনি। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম