মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর লাশ মিললো সরিষা ক্ষেতে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৭:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৭:২৮

লাশ উদ্ধার মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের ছয় দিন পর মাধব মন্ডল (৬৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার শিমুলিয়া দুলাকান্দা এলাকার সরিষা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাধব মন্ডল ওই এলাকার মৃত চাঁন কুমার মন্ডলের ছেলে।
নিহতের ছেলে কার্তিক মন্ডল জানান, গত ৬দিন যাবৎ তার বাবা নিখোঁজ ছিলেন। অনেক সন্ধানের পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। এসময় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‍ওসি) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে কার্তিক মন্ডল থানায় একটি হত্যা মামলা করেছেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের