কালিয়াকৈরে দুই ভুয়া ডিবি পুলিশকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩

গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে তার বাড়ি থেকে টাকা লুটের সময় এলাকাবাসী মুখোশধারী দুই যুবককে আটক করেছে। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কালিয়াকৈর উপজেলার কাঞ্চানপুর এলাকার মোতালেব মিয়ার ছেলে আসিফুল ইসলাম (২৫) ও পাইকপাড়া এলাকার সাহাজ উদ্দিনের ছেলে কৌশিক হোসেন (২০)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকার ব্যবসায়ী রাজিব সিকদারের বাড়িতে মুখোশধারী ছয় যুবক বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে হানা দেয়। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ইয়াবা ট্যাবলেট খোঁজার কথা বলে ওই ব্যবসায়ীর শরীরে তল্লাশি চালায়। তার কাছে কোনও কিছু না পেয়ে যুবকরা উত্তেজিত হয়ে রাজিবকে এলোপাথারিভাবে মারধর করতে থাকে। এসময় রাজিবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা দুই যুবককে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। আটককৃতদের কথা-বার্তা সন্দেহ হলে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে আটককৃতদের সোপর্দ করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এঘটনায় ওই ব্যবসায়ী রাজিব সিকদার বাদী হয়ে বৃহস্পতিবার পাঁচজনের নাম উল্লেখসহ ছয়জনের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। এর মধ্যে আসিফ ও কৌশিককে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা কোর্টে বিচারকের সঙ্গে অসদাচারণ করায় পিপির ছেলে আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের