সিংগাইরে কোচিং সেন্টারের দুই শিক্ষক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩

সিংগাইরে কোচিং সেন্টারের দুই শিক্ষক আটক



মানিকগঞ্জের সিংগাইরে পরীক্ষা কেন্দ্র থেকে কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক  করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।
মোবাইল ফোনে প্রশ্ন ও হাতে বই নিয়ে ঘুরাফেরা করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের সিংগাইর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

আটক ব্যক্তিরা হলেন, সিংগাইর উপজেলার গোলড়া এলাকার হুমায়ন কবিরের ছেলে রুবেল হোসেন এবং একই উপজেলার সানাইল এলাকার ফরহাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম।
রুবেল হোসেন সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ব্যবস্থাপনায় এবং একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শরিফুল রাষ্ট্রবিজ্ঞানে স্মাতক সম্পন্ন করেছেন। তারা সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা এলাকার ফ্রেন্ডস কোচিং সেন্টারের শিক্ষক।

ফ্রেন্ডস কোচিং সেন্টারের পরিচালক মনোয়ার হোসেন জানান, কোচিং সেন্টারে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রদের পড়ানো হয়। কোচিং সেন্টারে তিনিসহ মোট ৫ জন শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে রুবেল এবং শরিফুল ইসলাম ইংরেজির শিক্ষক। প্রশ্নসহ তাদের আটকের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যুবায়ের হোসেন জানান, সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে তারা দুই জন সন্দেহজনকভাবে পরীক্ষা কেন্দ্রের সামনে দিয়ে ঘুরাফেরা করছিল। পরে তাদের দেহ তল্লাশি করে গাইড বই ও স্মার্ট ফোন জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে ইংরেজি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়। পরে তাদের সিংগাইর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী আটক

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী