কিশোরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ আট নেতাকর্মী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:২৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:২৬

কিশোরগঞ্জ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে ভৈরবে পুলিশের হাতে আটক হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ আট নেতাকর্মী। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব উপজেলা বিএনপির সভাপতির বাসা থেকে তাদের আটক করে পুলিশ। একই সময় ভৈরব দুর্জয় মোড়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। ওসি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে খালেদা জিয়ার গাড়িবহর ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে পৌঁছার কিছু আগে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ তখন কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। দুই পক্ষের সংঘর্ষে ভৈরব থানার ওসি, বেশ কয়েকজন পুলিশসদস্য ও বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

পুলিশের হাতে আটক নেতাকর্মীরা হলো জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্ণেল ও ভৈরব পৌর যুবদল নেতা মাসুদ। বিকালে তাদের কিশোরগঞ্জ মডেল থানা হাজতে রাখা হয়।

/এনআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী