কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৩

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজার খবরে উত্তপ্ত হয়ে পড়ে কিশোরগঞ্জ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জবাবে পুলিশও রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। প্রায় আধা ঘণ্টাব্যাপী দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে চার-পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।

টিয়ারশেল ছুড়ছে পুলিশ এর আগে পুরান থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষ কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের মোড়ে মোড়ে র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, বুধবার রাতে নাশকতার অভিযোগে বিএনপির ১১ জনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:

ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মী গুলিবিদ্ধ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী