মাদারীপুরে হায়দার কাজী জুট মিলে অগ্নিকাণ্ড, চারটি গুদাম পুড়ে ছাই

মাদারীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩

আগুনে পুড়ছে হায়দার কাজী জুট মিল গুদাম

মাদারীপুর শহরের টিবি ক্লিনিক রোড এলাকার হায়দার কাজী জুট মিলে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পাটের গুদামের বেশির ভাগই পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যার কিছু সময় আগে মিলের দক্ষিণ দিকের টিন শেড নতুন একটি গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আরও ৩টি গুদামের আগুন ছড়িয়ে পরে। এতে গুদামগুলোর বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুন আশ-পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার বলেন, ‘মাদারীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মোট ৫টি পাম্প দিয়ে অগ্নিকাণ্ডের শিকার গুদামগুলোতে পানি দেওয়া হয়। মূল জুট মিল ভবনের মেশিন ঘরের কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, গুদামে রাখা অনেক পাট পুড়ে গেছে। কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত এবং প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, হায়দার কাজী জুট মিল মাদারীপুর জেলার মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এই জুট মিলে বর্তমানে দুই শিফটে ৬ শতাধিক শ্রমিক কাজ করে। 

আরও পড়ুন: রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের