প্রশ্নফাঁস হলেও ভালো ছাত্রদের কোনও ক্ষতি হবে না: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৮

কেরানীগঞ্জে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস হলেও যারা ভালো ছাত্র তাদের কোনও ক্ষতি হবে না। যারা লেখাপড়া করবে তারাই কেবল ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তাই কোমলমতি ছেলেমেয়েরা, তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।’ 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘যে জাতি তার জন্মের ইতিহাস জানে না, সে জাতি বেশি দূর অগ্রসর হতে পারে না। কাজেই নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদের মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধ ধারণ করতে হবে। দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করতে হবে। জঙ্গিবাদকে না বলা এবং ভালো কাজে নিজেকে নিবেদিত করাই যেন হয় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের অঙ্গীকার।’

তিনি বলেন, ‘বিগত সরকারগুলো নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। তারা ইতিহাস বিকৃত করে মিথ্যা ও মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র দেশবাসীর কাছে তুলে ধরেছে। কিন্তু আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে বর্তমান সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ ‘এ দেশের মানুষ কোনোদিন আর মুক্তিযুদ্ধবিরোধী আগুন সন্ত্রাসীদের হাতে ক্ষমতা তুলে দেবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু, দাতা সদস্য মো. মোক্তার হোসেন, কো-অপ্ট সদস্য মো. আমির হোসেন, প্রতিষ্ঠান প্রধান অনিতা সরকার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের