পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন রিমন

ফরিদপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ২০:১৮আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:২৩

এস এম মাহমুদুর রহমান রিমন নেপালের কাঠমান্ডুতে নিহত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের মধ্যে ছিলেন ফরিদপুরের এস এম মাহমুদুর রহমান রিমন (৩২)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। অফিসের কাজে নেপাল যাচ্ছিলেন তিনি। রিমনের আয়েই চলতো পুরো পরিবার। পরিবারের বড় সন্তানকে হারিয়েছে এখন বিহ্বল পুরো পরিবার।

ফরিদপুরের নগরকান্দা উপজলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের শাহ মো. মশিউর রহমান নিরু মিয়ার বড় ছেলে রিমন। তার মৃত্যুর বিষয় জানার পরপরই বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার।

রিমনের বাড়িতের গিয়ে দেখা যায় তার মা লিলি বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। একমাত্র ভাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। আর কোনও কথাই বলতে পারছেন না বাবা মশিউর রহমান। শোকাহত পুরো গ্রামবাসী। তার লাশ শনাক্ত করতে স্বজনরা নেপাল গেছেন।    বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিমনের বাবা     

রিমনের চাচা শাহ মো. আফতাব উদ্দিন জানান, রিমন লেখাপড়া শেষ করে প্রায় সাত বছর আগে ঢাকায় রানার অটোমোবাইলস লিমিটড কাম্পানিতে চাকরি নেন। তিনি প্রধান কার্যালয়ে সিনিয়র ম্যানেজার পদে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানের কাজে রিমন নেপাল যাচ্ছিলেন।

তিনি আরও জানান, ছয় বছর আগে রিমন বিয়ে করেন। রিমনই বাবা-মায়ের পরিবারের সব খরচ বহন করতেন। দুই মাস আগে তিনি সর্বশেষ বাড়ি এসেছিলেন।

রিমনের আরেক চাচা এস এম জালালউদ্দিন বলেন, বিমান বিধ্বস্তের পর আহত অবস্থায় রিমনকে নেপালের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কথা শুনেছি। এ ব্যাপারে আমরা যোগাযোগ চালিয়ে যাছি।’

 

/এফএস/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম