ঝড়ে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১০:০৩আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১০:০৮

ঝড়ের কারণে বন্ধ হয়ে যায় ফেরি ও নৌ চলাচল ঝড়ের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। শনিবার (৩১ মার্চ) ভোর ৫টার দিকে প্রচণ্ড বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ে। বড় বড় ঢেউয়ের তোড়ে স্পিডবোট, লঞ্চ, ফেরি কোনও নৌ-যান চলাচল করার মতো পরিস্থিতি ছিল না।

ঝড়ের সময় পদ্মা নদীর মধ্যে থাকা নৌযানগুলোর যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় নৌযানগুলো পদ্মার চরে নোঙর করে রাখা হয় এবং অনেক কষ্টে তীরে পৌঁছায়। অবশ্য শুক্রবার থেকেই নদীপথে ২ নম্বর সতর্ক সংকেত ছিল। প্রায় তিন ঘণ্টা পর সকাল ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঝড়ের কারণে বন্ধ হয়ে যায় ফেরি ও নৌ চলাচল

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঝড়ের কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকায় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের