বাসাইল পৌরসভার নির্বাচন ১৫ মে

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১৫:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:২৩

টাঙ্গাইল

আগামী ১৫ মে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (০২ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি তফসিল ঘোষণা করেন। টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। যাচাই-বাছাই ১৯ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ এপ্রিল। ভোটগ্রহণের তারিখ ১৫ মে।

তাজুল ইসলাম বলেন,‘২০১২ সালে এই পৌরসভা গঠন করা হয়। ২০১৩ সালের ১৮ মে এই পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন।

এদিকে তফসিল ঘোষণার আগেই বাসাইল পৌরসভার নির্বাচনে প্রার্থীর নাম  ঘোষণা করেছে বিএনপি। আসন্ন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেয়েছে উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল। গত শুক্রবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এক জরুরি সভার মাধ্যমে  স্থানীয় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান মৌখিকভাবে এ নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের