কেরানীগঞ্জে পুলিশ সোর্সকে ছুরিকাঘাতে হত্যা

কেরানীগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৩:৫৩আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৩:৫৩

কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে এনে এক পুলিশ সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মামুনুর রহমান হাসু (৩০) । বৃহস্পতিবার (১২এপ্রিল) ভোর রাতে জিনজিরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি মডেল থানার জিনজিরার লসমনগঞ্জে।

নিহতের বড় বোন পুর্নিমা বলেন, আমার ছোট ভাই মামুনুর রহমানকে ভোর রাতে মোবাইলে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ৪/৫ জন দুর্বৃত্ত জিনজিরা বাজারে জাহাঙ্গীরের লাকড়ির দোকানের সামনে আমার ভাইকে এলাপাতারিভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । গুরতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত মামুনুর রহমান পুলিশের সোর্সের কাজ করতো। পূর্ব শত্রুতার জেড় ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের