মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৮, ২২:০৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২২:১০

উদ্ধার কাজ চলছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইট বোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের এখনো সন্ধান মেলেনি। সোমবার (৩০ এপ্রিল) বিকালের দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের রঘুরচর এলাকার মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকের নাম মো. রফিজ উদ্দিন(২৮)। তিনি পাবনা জেলার চাটমোহর থানার থাইকোলা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে।

গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ জানান, ট্রলারটি মুন্সীগঞ্জ সদরের দিঘিরপার এলাকা থেকে ইট বোঝাই করে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার দিকে যাচ্ছিল। পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।এতে একজন শ্রমিক নিখোঁজ রয়েছে।  তাকে খোঁজা হচ্ছে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, বিকালে ঝড় শুরু হলে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় ১৪ জনের মধ্যে ১৩ জন সাঁতার কেটে তীরে ওঠে।একজন নিখোঁজ হয়। ভবেরচর ফায়ার সার্ভিস ও ঢাকার ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। কিন্তু, রাতে নদীতে বেশ অন্ধকার ও ঠাণ্ডার কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হয়। আজ না পাওয়া গেলে আগামীকাল সকাল ৮টা থেকে আবার খোঁজ করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের