মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৮, ১৯:৫৬আপডেট : ০২ মে ২০১৮, ১৯:৫৮

মানিকগঞ্জ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ (২০)নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। মঙ্গলবার (১ মে) বিকালে এ ঘটনা ঘটে। বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আকাশ ঘিওর উপজেলার দ্বিমুখা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার অন্যান্য শ্রমিকদের সঙ্গে চৌবাড়িয়া গ্রামের জনৈক মাহবুবুল আলম লাবলুর বাড়িতে পাকা দালান নির্মাণের কাজ করছিলেন।কাজ করার সময় একটি লোহার রড উঁচু করতে গেলে তা বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায় । এ সময় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে আহত  হয়আকাশ।পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন,এই বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ করেনি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের