পুলিশ পরিচয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৯:৫৩আপডেট : ০৭ মে ২০১৮, ১৯:৫৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিচয়ে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে নগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজির আব্দুল আলী পুল এলাকায় এ ঘটনা ঘটে।  সোমবার দুপুরে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে রনি (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত রফিকুল ইসলামকে এখনো গ্রেফতার করতে পারেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া অভিযোগকারীর বরাত দিয়ে জানান, আদমজী ইপিজেডে চাকুরি করার সুবাদে রনির সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। শুক্রবার রাতে রনি রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে নিয়ে ওই গৃহবধূর বাসায় যায়। এ সময় রফিকুল ইসলাম নিজেকে পুলিশের এএসআই পরিচয় ওই গৃহবধূর কাছে টাকা দাবি করে। গৃহবধূ টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিকুল ইসলাম ওই গৃহবধূকে ধর্ষণ করে। রবিবার ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই গৃহবধূ থানায় এসে অভিযোগ দেন। পরে পুলিশ রবিবার রাতেই আদমজীর নতুন বাজার এলাকা থেকে রনিকে গ্রেফতার করে। এ ঘটনায় নির্যাতিতা নিজে বাদী হয়ে রনি ও রফিকুল ইসলামকে আসামি করে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আরও জানান, ‘এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে রনিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতারে অভিযান চলছে। ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের