আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত ডাকাত নিহত

সাভার প্রতিনিধি
৩০ মে ২০১৮, ০৭:২০আপডেট : ৩০ মে ২০১৮, ০৭:২২

ঢাকা আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৩৫)এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আশুলিয়ার বাইপাইল-টঙ্গি মহাসড়কের মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি।’

ওসি জানান, মঙ্গলবার রাতে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে চলন্ত গাড়িতে একদল ডাকাত ইট-পাটকেল নিক্ষেপ করে। মহাসড়কে টহলরত পুলিশের একটি দলের বিষয়টি নজরে আসে। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করলে গুলি ছোড়ে। পাল্টা জবাবে পুলিশও গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। বাকি সদস্যরা একটি প্রাইভেটকারযোগে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের