পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আখলাকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৫ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধন থেকে আখলাকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি এম আসাদুজ্জামান,শহর সমাজসেবা কর্মকর্তা মাঝহারুল ইসলাম,প্রবেশন কর্মকর্তা মনির হোসেন,সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক কামরুন নাহার।
আরও পড়ুন:
ভুয়া এতিমের নামে বরাদ্দ না দেওয়ায় সমাজসেবা কর্মকর্তাকে পিটিয়ে জখম
মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার ওপর হামলা: মানিকগঞ্জে মানববন্ধন







