ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নরসিংদী প্রতিনিধি
২৬ জুন ২০১৮, ১৪:০০আপডেট : ২৬ জুন ২০১৮, ১৪:০০

নরসিংদী নরসিংদীর সাহেপ্রতাব এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত স্কুলছাত্র মেহেদী হাসান (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত রবিবার (২৪ জুন) ক্রিকেট খেলার সময় শরীরে ক্রিকেট বলের আঘাত লাগাকে কেন্দ্র করে পরদিন সোমবার (২৫ জুন) দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়।
নিহত মেহেদী হাসান সদর উপজেলার উত্তর বাগহাটা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে ও স্থানীয় নূর আফতাব আদর্শ বিদ্যাপিঠের চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসানসহ স্থানীয় কিশোররা রবিবার বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলছিল। এসময় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরের গায়ে ক্রিকেট বলের আঘাত লাগে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে ঘটনার মীমাংসাও করা হয়।এ ঘটনার জের ধরে গতকাল সোমবার (২৫ জুন) সন্ধ্যায় আবারও প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলছাত্র মেহেদীসহ অন্যান্যদের ওপর হামলা চালায়। এতে ৮ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মেহেদী হাসানকে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর আজ মঙ্গলবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পিতা সুলতান উদ্দিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের