কালকিনির সেই পৌরমেয়রকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ১০:২৭আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১০:২৯

কালকিনির পৌরমেয়র এনায়েত হোসেন হাওলাদার মাদারীপুরের কালকিনির পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ জুলাই) মধ্যরাতে তার বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও মেয়রের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেয়র ও তার পরিবারের লোকজন। হঠাৎ মধ্যরাতে দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর ঘরের জানালা ভেঙে ঘুমন্ত মেয়রকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। পরে মেয়র এনায়েতের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের