মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরি, ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ০৯:২২আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৯:২২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী সংলগ্ন শাসনগাঁও এলাকায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে ২ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। শাসনগাঁওয়ের আলীনেওয়াজ ও মোখলেছুর রহমান নামের দু’জন আবাসিক গ্রাহক দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে আসছিল। বুধবার ( ১৮ জুলাই) বিকালের এই ঘটনায় তাদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডিপিডিসির ফতুল্লা সার্কেলের এসি মো. কামাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শীতলক্ষা জোনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, লাইনম্যান দেলোয়ার হোসেনসহ অনেকে।
এর আগে গত ১৬ জুলাই মিটার টেম্পারিংয়ের অভিযোগে ওই এলাকার সাদিয়া বেগম, রাশেদা বেগম, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম দেওয়ানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ডিপিডিসির ফতুল্লা সার্কেলের এসি মো. কামাল হোসেন জানান, সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম