গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১৪:১৪আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৪:১৬

বিদ্যুৎস্পৃষ্ট গাজীপুরে বহুতল ভবনের নতুন ছাদে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন দুইজন শ্রমিক। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের রাজবাড়ী রোডের নির্মাণাধীন আবেদ প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন কুড়িগ্রাম জেলা সদর থানার ঢাকডহর গ্রামের ইয়াকুব আলী (৪৮) ও একই এলাকার নূরুল ইসলাম (৪২)। তারা সাততলাবিশিষ্ট ওই প্লাজার নির্মাণ শ্রমিক।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমীন বলেন, নির্মাণাধীন ওই ভবনের সাততলার ছাদ কয়েকদিন আগে ঢালাই দেয়া হয়। কিউরিংয়ের জন্য ছাদে পানি আটকিয়ে ভবনের বিভিন্ন অংশে পানি স্প্রে করছিলেন তারা। এ সময় বিদ্যুতের একটি ফুটো হওয়া তারে বিদ্যুতায়িত হয়ে চারজন স্পৃষ্ট হন। পরে তাদের সহকর্মীরা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জয়দেবপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের