কাপাসিয়ায় নিখোঁজের দুদিন পর স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ২২:১৭আপডেট : ২০ জুলাই ২০১৮, ২২:২৩

লাশ উদ্ধার গাজীপুরের কাপাসিয়া থেকে মজিবুর রহমান (৭০) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত আটটার দিকে উত্তর খামের এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কাপাসিয়ার তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ওই শিক্ষক তার বাড়ি থেকে নিখোঁজ হন। দুদিন খোঁজাখুঁজির পর এলাকাবাসী তার বাড়ির পাশের একটি খালে ওই শিক্ষকের মরদেহের সন্ধান পান। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে কাপাসিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি