শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১২:১৬আপডেট : ২১ জুলাই ২০১৮, ১২:১৬

মুন্সিগঞ্জে প্রচণ্ড বাতাস ও স্রোতে কারণে ফেরি চলাচল বিঘ্নিত

প্রচণ্ড বাতাস ও প্রবল স্রোতের কারণে পদ্মা উত্তাল হয়ে যাওয়ায় ফেরি চলাচল বিঘ্ন সৃষ্টি হয়েছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ১৬ টি ফেরির মধ্যে ৯ টি ফেরি চলছে। স্রোতের চাপ বেড়ে যাওয়ায় গতরাত ১০ টা থেকে ৭ টি ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ছোট বড় যানবাহন মিলিয়ে শনিবার সকাল থেকে তিনশ’ বেশি গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। 
বিআইডব্লিউটিসি শিমুলিয়ার উপমহব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, স্রোত ও বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে গত রাত ১০টা থেকে ৭টি ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ৩টা রো রো, ৪টা কে টাইপ ও ২টা মিডিয়াম এই ৯ ফেরি চালু রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ডাম্প ফেরিগুলো চালু করা হবে।  ছোটবড় যানবাহন মিলিয়ে অনেক গাড়ি পার হওয়ার অপেক্ষায় ঘাটে অবস্থান করছে। এর মধ্যে আটরশির পীরের কাফেলাও আছে। 
বিআইডব্লিউটিএ’র নৌ ট্রাফিক (পরির্দশক ) মো. সুলেমান জানান, ছোট লঞ্চ বন্ধ রয়েছে। বড় লঞ্চ চলাচল করছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের