টঙ্গীতে ব্যাংক কর্মকর্তাকে মারধর, ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৮:৪৩আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:৫৯

গাজীপুর গাজীপুর মহানগরের টঙ্গী সাতাইশ এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে আহত করায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল। গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তা উল্টোপথে রিকশাযোগে যেতে চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কেউ কাউকে ছাড় দেয়নি। ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কনস্টেবলকে ব্যাংক কর্মকর্তার স্বজনেরা ছুটে এসে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেছেন। প্রাথমিকভাবে পুলিশ সদস্যদের অসদাচরণের অভিযোগে তাৎক্ষণিক পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ট্রাফিক পুলিশের মারধরে আহত ব্যক্তি আমির হোসেন (৪৫) সোনালী ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার কর্মকর্তা। তিনি টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা।

আমির হোসেন জানান, রবিবার সকাল নয়টার দিকে রিকশাযোগে ব্যাংকের উদ্দেশে রওনা হন। সাতাইশ রোডের মাথায় পৌঁছালে সেখানে কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল দত্ত রিকশা থামান। তারা উল্টোপথে রিকশা আর যেতে দেওয়া হবে না বলে জানান। তিনি রিকশাটি যেতে দেওয়ার অনুরোধ করেন। তখন পুলিশ সদস্যরা তাকে গালিগালাজ করতে থাকেন। বাগবিতণ্ডার একপর্যায়ে সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল তাকে বেদম মারধর করেন। পরে পাশের লোকজন ছুটে এসে ঘটনার প্রতিবাদ ও দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং ব্যাংক কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে যান।’

ব্যাংক কর্মকর্তা আমির হোসেন জানান, আচমকা দুই পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার জামাকাপড় ছিঁড়ে গেছে। হাতে রক্তাক্ত জখম হয়েছে।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের