মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ২১:৫৮আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২১:৫৮

কেরানীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন নসরুল হামিদ বিপু বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনও বিকল্প নেই। তাই দেশের যুবসমাজকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের জন্য নানাভাবে উৎসাহ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘কেরানীগঞ্জে যেন সারা বছর জুড়েই বিভিন্ন খেলাধুল অব্যাহত থাকে সে ব্যবস্থা আমরা করতে চাই। খেলাধুলার জন্য আমরা কারও বাধা মানবো না। “যেখানে মাঠ সেখানেই খেলাধুলা” এই শ্লোগানকে আমরা ধরে রাখতে চাই।’

শুক্রবার (২৭ জুলাই)বিকাল সাড়ে ৩টায় কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা খেলার মাঠে নসরুল হামিদ স্পোর্টস একাডেমী’র উদ্যোগে আয়োজিত নসরুল হামিদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বিপু বলেন ‘কেরানীগঞ্জে আজ আমরা নসরুল হামিদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। যেখানে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচটি টিম খেলবে। আমরা আশা করবো এসব টিম থেকে ফুটবলেও মোহাম্মদ রফিকের মতো জাতীয় দলের খেলোয়ার তৈরি হবে।’ মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই আমরা ইনডোর টেবিল টেনিসের ব্যবস্থা করেছি, যা পর্যায়ক্রমে ১২টি ইউনিয়নেই করা হবে।’

নসরুল হামিদ স্পোর্টস একাডেমীর সভাপতি এ্যাডভোকেট জাকির আহম্মেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ম.ই.মামুন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী মো.জজ মিয়া, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, নসরুল হামিদ স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক ডা.মো.সেলিম প্রমুখ।

এই টুর্নামেন্টে স্থানীয় ঢাকা-৩ নির্বাচনি এলাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচটি ইউনিয়নের পাঁচটি টিম অংশগ্রহণ করবে। টিম পাঁচটি হল- কিংস ইলেভেন কোন্ডা, সুপার চ্যালেঞ্জার শুভাঢ্যা, আগানগর ইয়াং টাইগারস, ট্রিমেন্ডাস তেঘরিয়া ও মেইড ইন জিনজিরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের