মুন্সীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ১৮:৫৫আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৯:০৭

সড়ক দুর্ঘটনা মুন্সীগঞ্জ সদর উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় শাহিনা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সদরের মিরেশ্বরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিনা মিরেশ্বরাই এলাকার ইদ্রিস আলীর মেয়ে। দুর্ঘটনায় মঈনউদ্দিন (৫৫) নামে অপর এক বৃদ্ধ আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে গোসল শেষে দৌঁড়ে রাস্তা পারের সময় দ্রত গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক ধাক্কা দেয় শাহিনাকে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার আগেই মৃত্যু হয় শাহিনা আক্তারের।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রণয় মান্না দাস জানান, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার আগেই সে মারা যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের