এক সপ্তাহ পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১২:০৪আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১২:০৪

এক সপ্তাহ পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু এক সপ্তাহ পর বিকল্প চ্যানেল ব্যবহার করে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল থেকে কে-টাইপের ৫টি ফেরি চলাচল শুরু করে। এর আগে কয়েকদিন ধরে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে আটকা পরেছে কয়েকশ’ যানবাহন। এদিকে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ‘হঠাৎ করে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা দেয়। সেটি দূর করছে নদীতে একাধিক ড্রেজার দিয়ে বালু অপসারণের কাজ করে বিআইডব্লিউটিএ। নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে গত এক সপ্তাহ ধরে ফেরি চলাচল ব্যাহত হলেও মঙ্গলবার সকাল থেকে ছোট সাইজের কে-টাইপের ৫টি ফেরি কাকলী, ঢাকা, কুমিল্লা, কিশোরী ও করবী দিয়ে স্বল্প পরিসরে হালকা যানবাহন পারাপার করা হচ্ছে।’
এদিকে ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন । তবে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ঘাট কর্তৃপক্ষের।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম