নরসিংদীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১

নরসিংদী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৮, ০০:৪৪আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ০০:৫১

নরসিংদী নরসিংদীর বেলাবতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মো. কামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সররাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত ১০টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কামাল একই গ্রামের সাহেব বাড়ির মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নয়াকান্দি গ্রামের সেলিম মিয়া নামে এক সিএনজি অটোরিকশাচালক তার অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একই গ্রামের মোস্তফা মিয়ার ঘরের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে সেলিম ও মোস্তফার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে উপস্থিত লোকজন তা মীমাংসা করে দেন। পরে রবিবার দুপুরে সেলিম মিয়ার বাড়ির লোকজন  মোস্তফা মিয়ার বাড়িতে হামলা চালায়। জবাবে মোস্তফা মিয়ার বাড়ির লোকজন পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এসময় পাশ্ববর্তী সাহেব বাড়ির লোকজন বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে গেলে সংঘর্ষের মধ্যে পড়ে কামাল হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত কামালকে কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। কামালের মুত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আবারও উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি জাবেদ মাহমুদ জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আহতদের নরসিংদী, ভৈরব ও ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের