সাফারি পার্কে প্রথমবারের মতো সাদা বাঘ শাবকের জন্ম

গাজীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৯

সাফারি পার্কে সাদা বাঘ শাবক গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে রয়েছে একটি সাদা বাঘ। সাফারি পার্কে সাদা বাঘের জন্ম হওয়া এটিই প্রথম ঘটনা। এর আগে ১৯ জুলাই চট্টগ্রামের চিড়িয়াখানায় সাদা বাঘের জন্ম হয়েছিল।
গত ৮ আগস্ট বাঘিনী শাবক তিনটির জন্ম দেয়। এই বাঘিনী ২০১৭ সালে আরও তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সব মিলিয়ে সাফারি পার্কে এখন মোট বাঘের সংখ্যা ১২টি। এরমধ্যে চারটি পুরুষ ও আটটি স্ত্রী বাঘ।
সাফারি পার্কে মায়ের সঙ্গে সাদা বাঘ শাবক পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, ‘বাঘ শাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পার্ক কর্তৃপক্ষ এক মাস পর এ ঘটনা প্রকাশ করেছে। জন্মের পর থেকেই মা ও তার শাবকরা সুস্থ রয়েছে। শাবকগুলো নিয়মিত মায়ের দুধ পান করছে।’
সাদা বাঘের জন্ম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অস্বাভাবিক কিছু নয়, জিনগত কারণে বাঘের রং সাদা হয়ে থাকে।’
সাফারি পার্কের কিউরেটর নুরুন্ননী বলেন, ‘বাঘিনীটি অচেনা কাউকেই দেখলেই রেগে যাচ্ছে। তাই আরও এক বছর লোকচক্ষুর আড়ালেই শাবকদের রাখা হবে। তবে ছয় মাস পর্যন্ত শাবকরা মায়ের দুধ পান করবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী