রূপগঞ্জে লাশ উদ্ধার: ডিবি পরিচয়ে বাস থেকে তুলে নেওয়ার দাবি স্বজনদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৩

পূর্বাচলে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে গুলিবিদ্ধ তিন যুবকের পরিচয় মিলেছে। নিহতরা হলেন, রাজধানীর নিকুঞ্জ এলাকার শহীদুল্লাহর ছেলে সোহাগ ভুইয়া (৩২), মুগদা মান্ডা এলাকার আব্দুল মান্নানের ছেলে শিমুল আজাদ (৩০)। একই এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে ও শিমুল আজাদের ভায়রা নুর হোসেন বাবু (৩০)। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির এলাকায়। 
স্বজনদের দাবি,  বুধবার (১২ সেপ্টেম্বর) শিমুল আজাদের গ্রামের বাড়ি ঝিনাইদহ বেড়াতে যাওয়ার জন্য বের হয় তিনজন। যাওয়ার পথে মাওয়া ফেরী পার হওয়ার পর ডিবি পুলিশ পরিচয়ে তাদেরকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। 
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে পূর্বাচল উপশহরের আলমপুর এলাকার ১১ নং ব্রিজ এলাকায় সড়কের পাশে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ওই এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনেরা রূপগঞ্জ থানায় ছুটে আসেন। তারা স্বজনদের এসে নিহতের লাশ শনাক্ত করেন। 
শিমুলের স্ত্রী আয়েশা আক্তার আন্না বলেন,  ‘বুধবার বেড়াতে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয় তাদেরকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।  তারা কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।’ 
নিহত তিনজনই বন্ধু ছিলেন। তারা রাজধানীতে ঝুটের (ওস্টেজ কাপড়ের টুকরার) ব্যবসা করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, নিহতদের মাথা ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশগুলো যাওয়া হয় ওই এলাকায়। নিহত একজনের পকেট থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন।

আরও পড়ুন:

পূর্বাচলে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী