ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা

জাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ২২:৪৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২২:৫০

কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ করেন মুক্তিযুদ্ধের সন্তানেরা সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ নয় দফা দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধার সন্তানেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন। রবিবার (৭ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে অবরোধ তুলে নেন তারা। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে সড়ক অবরোধ করে রাখেন তারা।

বিকাল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আমির হোসেন অবরোধকারীদের দাবির মুখে মুক্তিযোদ্ধা কোটা বহালের জন্য সরকারের প্রতি অনুরোধ জানালে বিকাল পৌনে চারটায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের উচ্চ পর্যায়ে মুক্তিযোদ্ধা কোটা বহালের বার্তা পৌঁছে দেবে বলে আমাদের জানিয়েছে। কোটা বহাল না হলে আমরা ফের রাজপথে নামতে বাধ্য হবো।’

আরও পড়ুন..
কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের