কালিয়াকৈরে মিলের করাতে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ০৯:১৫আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ০৯:১৫

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে একটি স মিলে কাজ করার সময় করাতে কাটা পড়ে মঞ্জুর হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মঞ্জুর হোসেন উপজেলার চা বাগান এলাকার মৃত ইজু মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই মিনহাজ উদ্দিন জানান, ঠেঙ্গারবান্দ এলাকায় সোহরাব হোসেনের স মিলে কাঠ চেরাই করছিলেন মঞ্জু হোসেনসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ মঞ্জু পা ফসকে স মিলের চলন্ত করাতের ওপর পড়ে যান। এতে করাতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের