আত্মসমর্পণ না করলে অ্যাকশন: মনিরুল ইসলাম

নরসিংদী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১০:৩৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১০:৩৮

সাংবাদিকদের ব্রিফিং করছেন সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে যে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছে সেখানে একাধিক জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছি। প্রাথমিকভাবে জঙ্গিদের আত্মসমপর্ণের আহ্বান জানানো হবে। যদি তারা আত্মসমর্পণ না করে তখন আমরা অ্যাকশনে যাবো।’

মঙ্গলবার (১৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই অপারেশন পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার (১৫ অক্টোবর) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযানের জন্য সিটিটিসির সোয়াট টিমকে ডাকা হয়েছে। আস্তানা দুটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার পাঁচতলা একটি ভবন। এই ভবনের ৫ম তলায় অন্তত দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে বলে কাউন্টার টেরোরেজিমের কর্মকর্তারা জানতে পেরেছেন। অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকায় সাততলা একটি ভবনে। এই ভবনের সপ্তম তলায় অন্তত দুইজন নারী রয়েছেন বলে সিটিটিসি কর্মকর্তারা ধারণা করছেন।
আরও পড়ুন: 

নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীতে দুইটি বাড়ি ঘেরাও

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী