কিশোরগঞ্জে চার জনের মৃত্যুদণ্ড, ২১ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ২২:০৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২২:০৮

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের করিমগঞ্জে জোড়াখুন মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলো- আল আমিন, মিজানুর রহমান, নাজমুল ও স্বপন মিয়া।
মামলার বিবরণে বলা হয়েছে, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ২৪ আগস্ট সকালে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারুলকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে কুবেদ ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে জাকারুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত কুবেদের স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মুর্শেদ জামান ২০১৪ সালের ২১ আগস্ট আদালতে ২৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের