গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ২২:০৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২২:০৪

গাজীপুর গাজীপুরে যুবলীগ নেতা মোতালেব হোসেনকে (২৬) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা এবং তার বাবাকে আহত করার ঘটনায়মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) নিহতের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ মামলাটি করেন।

পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) সদর থানার ওসি সমীর চন্দ্র সুত্রধর জানান, নিহতের বাবা মোফাজ্জল এই মামলায় ফাইজুলকে প্রধান করে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করেন।

নিহতের বাবা মোফাজ্জল হোসেন মামলার এজাহারে উল্লেখ করেন, অনেক আগে থেকে জায়গা সম্পত্তির বিষয়সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আবদুল মোতালের সঙ্গে আসামিদের বিরোধ ও শত্রুতা চলে আসছিল। এর জেরে তারা বিভিন্ন সময়ে মোতালেবকে খুন করার হুমকিও দিয়ে আসছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আসামি জহিরুল ইসলাম মোবাইল ফোনে মোতালেবকে বাড়ি থেকে ডেকে পাশের মজিবুর মেম্বারের পরিত্যক্ত বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। মোতালেব সেখানে গেলে আসামিরা ছেন, রামদা, চাপাতি, ছোরা, হকিস্টিক ও লোহার রডসহ হামলা চালিয়ে মোতালেবকে হত্যা করে। এসময় তার আত্মচিৎকারে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা মোতালেবের বাবা মোফাজ্জলকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু ও স্থানীয়রা জানান, নিহত মোতালেব হোসেন গাজীপুর সিটিু করপোরেশনের ছোট দেওড়া এলাকার মোফাজ্জল হোসেন ওরফে মোফার ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের যুবলীগের একাংশের সভাপতি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের