গোপালগঞ্জে বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী নিহত, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১৭:০৮আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৭:০৮

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী নিহত, আহত ৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় রূপালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখার অফিস সহকারী লিমন মুন্সী (২৪) নামে এক মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিন জন। টুঙ্গিপাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি)এনামুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রবিবার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিমন মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাটলা গ্রামের মোমরেজ মুন্সীর ছেলে। 

আহতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অনিমেষ পোদ্দার, যাত্রী মিজানুর রহমান ও তারিনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল কবির জানান, একটি ইঞ্জিন চালিত মাহেন্দ্রে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন নিহত ও আহতরা। মাহেন্দ্রটি গিমাডাঙ্গা নতুন বাজারের কাছে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইককে ওভারটেক করতে যায়। এসময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহেন্দ্র যাত্রী লিমন মুন্সীসহ চার যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমন মুন্সীসহ চারজনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমন মুন্সী মারা যান।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের