বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১৯:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৯:৪৭

লাশ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৪) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১নভেম্বর) বিকেল ৫টার দিকে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্বশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই  জাবেদ পারভেজ জানান, লোকমুখে সংবাদ পেয়ে পোস্তগোলা শ্বশানঘাট বরাবর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরনে সবুজ রঙের একটি জামা এবং গলায় গামছা পেঁচানো ছিল। লাশটি ৭/৮ দিনের পঁচাগলা হওয়ায় তার শরীরে আঘাতের কোনও চিহ্ন সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তবে লাশের গলায় গামছা পেঁচানো থাকায় ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই নিহত যুবকের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম