শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১২:০৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১২:০৮

শেখ হাসিনা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা না‌কিব হোসেন তরফদারের কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লী‌গের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ‌ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ ক‌বির হো‌সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শেখ ফজলুর রহমান মারুফ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খা‌য়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি সুবাস চন্দ্র জয়ধরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ণপত্র জমা দিচ্ছেন

এর আগে সকাল সা‌ড়ে ১০ টায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধী সৌ‌ধের সাম‌নে দাঁড়িয়ে নেতাকর্মীরা মাজার জিয়ারত ক‌রেন। প‌রে তারা শেখ হা‌সিনার ম‌নোনয়ন পত্র জমা দি‌তে যান।

টুঙ্গিপাড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন এবং কোটালীপাড়া উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গোপালগঞ্জ-০৩ আসন গঠিত। এ আসনটির বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে আসার পর ১৯৮৬ সাল থেকে তিনি এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

এ আসনটি আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত। এ আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিপরিতে নির্বাচন করে অন্য দলের প্রার্থীরা জামানত হারান। কারণ এ এলাকার মানুষের আশা-ভরসার প্রতীক নৌকা।

 

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী