লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো অ্যাম্বুলেন্স, রোগী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৬:৪৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৬:৪৬

লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় রোগী বোঝায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সের একজন রোগী নিহত হয়েছেন। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের আরও তিন যাত্রী। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি উল্টো পথে চলছিল বলে জানিয়েছেন গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান।

ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘সকালে চর বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্সকে সামনে থেকে ধাক্কা দেয় ঢাকাগামী লরি। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগী আব্দুর রাজ্জাক নিহত হন। রোগীর সঙ্গে অপর তিনজন আহত হন। অ্যাম্বুলেন্সটি উল্টা পথে চলছিল।’

এই পুলিশ কর্মকর্তা  বলেন, ‘দুর্ঘটনার কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিকে করতে কাজ করে পুলিশ।’

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের