ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:১১

টঙ্গীর ইজতেমা ময়দানে লাঠি নিয়ে অবস্থান গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী তাবলিগ জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক একথা জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মুসল্লিরা পুলিশ ওপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত থেকেই বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের সমর্থিত তাবলিগ জামাতের মুসল্লিরা অবস্থান করছিলেন। ফজরের নামাজের আগে থেকে সা’দপন্থী  মুসল্লিরা লাঠি, ছাতা ও ব্যাগ নিয়ে ইজতেমা মাঠের অন্যদিক দিয়ে প্রবেশ করতে শুরু করে। ফজরের নামাজের পর থেকে সা’দপন্থী মুসল্লিরা জুবায়েরপন্থী মুসল্লিদের ইজতেমা মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জনেরও বেশি মুসল্লি আহত হয়েছেন। তাদেরকে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মুসল্লিরা

হাসপাতালে চিকিৎসাধীন মুসল্লিরা টঙ্গী পূর্ব থানার ওসি এমদাদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেষ্টা করছে। র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।

 

 

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি