স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬

সাভার প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩৩

সাভার সাভারের আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে আশুলিয়ার জামগড়া সোনামিয়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- রানা সরকার (২৫), সাগর (২৪), আজাদ (২৬), রুবেল (২৭), রুবিউল (২৬) ও জিন্না (২৫)। এ ঘটনায় অভিযুক্ত রজত ও সোহাগ নামে দুইজন পালাতক রয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার (২ ডিসেম্বর) রাতে নারী পোশাক শ্রমিক ও তার স্বামী জামগড়া সোনা মিয়া মার্কেটের নাসির মিয়া বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বাসায় ফেরার পথে ছয় বখাটে তাদের আটকে নাসিরের বাড়ির একটি কক্ষে নিয়ে যায়। পরে তাদের মারধর করে স্বামীকে আটকে রেখে নারী পোশাক শ্রমিককে অপর একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে রানা সরকার। পরে তাদের পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ধর্ষণের শিকার ওই নারীর শ্বশুর মিনহাজ উদ্দিন বিষয়টি থানায় জানালে মুক্তিপণ নিতে আসা রুবেল ও রবিউলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি চারজনকে গ্রেফতার ও নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সোমবার আটজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের