একই প্রার্থীর মনোনয়নপত্র ফেনীতে গ্রহণ, ঢাকায় বাতিল

ফেনী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:১৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:১৩

সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ , ফেনী-৩  আসনে  মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শহীদ উদ্দিন মাহমুদ। গত ২ ডিসেম্বর ঋণ খেলাপির অভিযোগে ঢাকা রিটার্নিং কর্মকর্তা তার মনোননয়নপত্র বাতিল করলেও ফেনী-৩ আসনে তার মনোনয়নপত্র বৈধ বিবেচনা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। একই ব্যক্তির মনোনয়নপত্রের ক্ষেত্রে দুই রিটার্নিং কর্মকর্তার দুই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিষয় সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) সেলিম মিয়া বলেন, দুটি আসনের কাগজপত্র দেখে বলতে হবে, কোন বিবেচনায় বাতিল ও গৃহীত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, এক প্রার্থীর কিছু তথ্যের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। তবে ঋণ খেলাপির বিষয়টি একজন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হওয়ার সুযোগ নেই। যাচাই-বাছাইয়ে কোনও একজন রিটার্নিং কর্মকর্তার ভুল হতে পারে। তবে কমিশন বিষয়টি খতিয়ে দেখে সঠিক সিদ্ধান্ত নিবে।

এই ব্যাপারে জাসদ নেতা শহীদ উদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, তিনি কোনও ধরণের ঋণ খেলাপী নয়, এই নিয়ে তিনি ইসিতে আপিল করেছেন। আশা করছেন তিনি ন্যায় বিচার পাবেন।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের